নিজস্ব প্রতিনিধি,
ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আহমেদকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

জানা যায়, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার গুনবহা বাজার থেকে ডেভিল হান্টের আওতায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহবায়ক ছিলেন। তাকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল আহমেদকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করে রোববার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ