এ কে এম রেজাউল করিম,

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বনমালীপুর বাজারে অবস্থিত মেসার্স ওমর আলী ট্রেডার্সে ৩৫ বস্তা চোরাইকৃত সার উঠাতে দেখা যায়। সরকারি নির্দেশনা অনুযায়ী এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রি করা যাবেনা। যদি কৃষকদের বেশি চাহিদা থাকে এবং সার সংকট হয় তাহলে ওই উপজেলা কৃষি অফিসারের চাহিদা পত্র নিয়ে অন্য স্থান থেকে সার আনতে পারবে। এমনই বক্তব্য উপজেলা কৃষি অফিসারের।

গতকাল ১৩ জানুয়ারী সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের দেউলী গ্রামে একটি নসিমনে ৩৫ বস্তা সার পাচার হচ্ছে মর্মে একটি সুত্র জানায়। সরেজমিনে, গিয়ে দেখা যায় নসিমনটি আলফাডাঙ্গা উপজেলার কুসুমদী হয়ে দেউলি গ্রামে প্রবেশ করছে। নসিমন চালক রেজাউলকে জিজ্ঞাসা করা হলে, সার কোথায় যাচ্ছে এবং কার নিকট থেকে আনা হয়েছে। তিনি বলেন দেউলি গ্রামের খায়রুল বারীর ছেলে মাসুদের। এই সার নিয়ে যাচ্ছি বোয়ালমারী উপজেলার বনমালীপুর বাজারে ওমর আলীর দোকানে। আলফাডাঙ্গার আজমের দোকান থেকে এনেছি। এই সারের মেমো বা রশিদ নসিমন চালক দেখাতে পারেনি।

বনমালীপুর বাজারে গিয়ে সাব ডিলার মেসার্স সৈয়দ ওমর আলী ট্রেডার্স এর দোকানে সার নামাতে দেখা যায়। ওমর আলীর ০১৭৩১৮৯৯৬১৭ মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলে মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উল্লেখ্য ওমর আলীর দুইটি দোকান যা সরকার বহির্ভূত।

আলফাডাঙ্গা বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ডিলার মেসার্স এম জি এম এন্ড আদার্স এর প্রো: গোলাম আজম মুন্সির নিকট গেলে তিনি বলেন, আমার এখান থেকে কোন সার অন্য উপজেলায় যায়নি। আজম মুন্সির দেকানে বসে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সামনে মাসুদকে কল দিলে তিনি বলেন, আমি সার চুরি করে আনছি তাতে আপনার কি! আপনি যা পারেন তাই করেন। এমন বক্তব্য শুনে সহকারি কৃষি অফিসার বলেন আপনাদের যেটা করণীয় সেটা করেন। আমি সাক্ষী থাকলাম। মাসুদ রুপাপাত ইউনিয়নের কোন ডিলার বা নিজের নামে লাইসেন্স নেই। সব সময় উনি গায়ের জোরে খামখেয়ালি পানা করে। ওনার আত্মীয়-স্বজন ভালো চাকরি করে বলে উনার শক্তি বেশি উনার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না এমনই বক্তব্য দিলেন নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভির হাসান চৌধুরীকে অবগত করলে তিনি বলেন, আমি কৃষি অফিসারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলিতেছি। পরবর্তীতে ইউ এন ওকে কল দিয়ে কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ওনাদের পাঠিয়েছিলাম পার্টির সাথে একটা মিস কমিনেকেশন হয়েছে। নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝি হয়েছে তাদের নসিমন পাওয়া যায় নাই।

পোস্টটি শেয়ার করুনঃ