ডেক্স রিপোর্ট।।
মাগুরায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে ১০০ রাউন্ড গুলি ও একটি স্নাইপার
টেলিস্কোপ উদ্ধার করেছে।
এ ঘটনায় ৫ যুবককে আটক করা হয়েছে।
গত বুধবার রাতে মাগুরা শহরের পৌর এলাকার পারনান্দুয়ালী মুন্সীপাড়া নামক স্থান থেকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।আটকৃতদের নিকট থেকে ১০০ রাউন্ড পিস্তলের গুলি, একটি শর্ট গানের টেলিস্কোপ স্নাইপার,৫টি স্মার্ট ফোন,একটি বাটন ফোন ও ২টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।আটক হচ্ছে,মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়ার মঞ্জু মোল্লার ছেলে মাহফুজ(২১),রবি মিয়ার ছেলে শাকিল(২০), কামাল হোসেনের ছেলে জারিফ (২২),আশিক রহমানের ছেলে
তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে বাবলু (২১)।
পুলিশ জানায়,,গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে আটক করা হয়।আটকের পরে তাদের হেফাজত থেকে উক্ত গুলি ও ২টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে,বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে।বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আইয়ুব আলী জানান,,তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে অনেক তথ্য পাওয়া যেতে পারে।

পোস্টটি শেয়ার করুনঃ