শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।

বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী জননী সাহসিকতা কবি সুফিয়া কামালের ২৫ তম প্রয়াত দিবসে আলোচনা সভা করা হয়।
২১ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় মহিলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, সভা পরিচালনা করেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা। আলোচনা সভায় শুরুতে কবি সুফিয়া কামালের বিদ্রোহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি রাবেয়া খাতুন শান্তি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রহিমের কান্দি শাখা সদস্য হেরিন সুলতানা, হোসনা বেগম তারা বলেন কবি সুফিয়া কামালের আহবানে আমরা সচেতন হয়েছি,সংগঠন তৈরি করেছি, সমাজ পূর্বের তুলনায় এগিয়ে চলছে।
ধুকুন্দি শাখার সভাপতি সুরাইয়া বেগম বলেন মহিলা পরিষদের আন্দোলনের ফসল হিসেবে নারীরা আজ বড় বড় পদায়ণ হচ্ছে। হোসেন নগর শাখার লিপি বেগম বলেন নারী আন্দোলনের ফসল হিসেবে আমরা নারীরা আজ রাস্তায় বাধাহীন ভাবে চলতে সাহস পাই। আমরা কথা বলার সাহস পাই।

আজীবন সংগ্রামী জননী সাহসিকতা বেগম সুফিয়া কামালের জিবন আদর্শ নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমেটির সদস্য নাজরিন হক হেনা।

অনুষ্ঠানের শেষে মহিলা পরিষদের কার্যক্রমের উপর বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ