এ কে এম রেজাউল করিম,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পূর্ব বাইখীর নিচেপাড়া গ্রামে গত কয়দিনের ভারি বৃষ্টিতে পানি বন্দি হয়ে পড়েছে হিন্দু মুসলিম ও মসজিদের মুসল্লীসহ প্রায় ২৫ টি পরিবার।
ওই গ্রামের বিলায়েত ও নাসিরসহ একাধিক ব্যক্তির অভিযোগ করে বলেন, একই গ্রামের মিকাইল মোল্যা (৬০) তিনি বনচাকী বাইখীর মাদ্রাসার আঞ্চলিক মহাসড়ক হতে বাইখীর সঃ প্রাঃ বিদ্যালয় সড়কের মাঝে একটি কালভার্ট মাটি দিয়ে ভরাট করায় মসজিদসহ ২৫ টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে ।

সরেজমিনে গিয়ে জানা যায়,
রাধা রানী বৌধ্য বাড়ি থেকে বের হতে পারেনা। গরু ছাগল নিয়ে অনেক সমস্যায় আছেন। বেলায়েতের স্ত্রী বলেন আমরা ঠিকমত রান্না করতে পারছিনা, পানির কারনে অনেক সমস্যা হচ্ছে। আনোয়ার, কাউছার, শাহিদ মোল্যাসহ অনেকে বলেন যে, পানি নিষ্কাশন না হওয়ায় বাড়ি থেকে বেরোনোর পথ বন্ধ হয়ে গেছে এমনকি মসজিদে নামাজ পড়তে যেতে পারেনা। আমাদের জমির ফসলাদি নস্ট হচ্ছে। তাই আপনারা ও সরকারি কর্তৃপক্ষের সহায়তা আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করিবেন।

অভিযুক্ত মিকাইলের ছেলে মিরাজ বলেন, এলাকার লোক আপনাদের কাছে অভিযোগ দিয়ে যদি কিছু করতে পারে তাহলে করুক আমি টাকা দিয়ে জমি কিনেছি তাই আমি মাটি দিয়ে জমি ভরাট করেছি।

চতুল ইউপি চেয়ারম্যান মহম্মদ রফিকুল ইসলামের মুঠো ফোনে কল দিলে তিনি বলেন, মাটি ফেলানোর সময় তৎকালীন ইউএনওর কাছে এলাকাবাসী একটি অভিযোগ দিলে ইউএনও আমাকে অবহিত করেন। আমি আমার গ্রাম পুলিশকে সরজমিনে পাঠালে আমার গ্রাম পুলিশকে মিকাইল ও তার লোকজন হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন। দেশের ক্লান্তি লগ্নের সময় আমি আর কোন ব্যবস্থা নিতে পারিনি।

পোস্টটি শেয়ার করুনঃ