এ কে এম রেজাউল করিম,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত বাজারে এক ঔষধ ব্যবসায়ীর কাছ থেকে বিশ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে।

জানা যায় বুধবার বেলা ১১ টায় পাল ফার্মেসিতে জৈনক এক ব্যক্তি ব্যথার ছয়টি বড়ি ১৮০ টাকায় ক্রয় করেন। অন্য ঔষধের দোকানে খোঁজ নিয়ে জানতে পারেন যে, ওই ব্যথার ঔষধের দাম ১২০ টাকা। ঔষধের দাম বেশি নেয়ার ঘটনা জানতে পেরে রুপাপাত ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সানোয়ার হোসেন ও মিলন শেখ দুজনে মিলে পাল ফার্মেসিতে গিয়ে দোকানের ঝাপ বন্ধ করে দেয় এবং বিশ হাজার টাকা চাঁদা নেয় বলে জানান দোকান মালিক দয়াল পালের ছেলে সুমন পাল। সুমনের মোবাইলে কল দিলে তিনি বলেন, সানোয়ার মেম্বার টাকা ফেরত দেবে বলে আমাকে জানিয়েছে।

এ নিউজ লেখা পর্যন্ত বিকাল ৫.৩৮ মিনিটের সময় সুমন পাল জানান, আমি এখনো টাকা ফেরত পাইনি।
মোঃ সানোয়ার মেম্বারের মোবাইলে কল দিলে বিষটি জানতে চাইলে তিনি কড়া মেজাজে বলেন, কে অভিযোগ দিয়েছে। তাঁর নাম কি? এবং আরো বলেন, ঘটনাস্থলে এসে খোঁজ নেন।
মিলন শেখের মোবাইল ০১৮২৮১২৭৩৪৪ নাম্বারে কল দিলে বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রুপাপাত বাজার বণিক সমিতির সভাপতি লক্ষণ দত্তের কাছে এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সুমন পাল আমাকে কিছু জানায়নি।

রুপাপাত ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সোনা মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। এঘটনা ছাড়াও ওনার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ দিয়েছে এলাকার লোকজন এবং মাঝে মধ্যে মেম্বারের নামে নিউজ হয় শুনতে পেরেছি।

পোস্টটি শেয়ার করুনঃ