আব্দুস সালাম মোল্লা,বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর জেলা সালথা উপজেলা মাজারদিয়া বাজার সংলগ্ন স্থানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক এন্ড কনজুমার প্রোটেকশন লিগ্যাল রাইট ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা রেজাওয়ান হোসেন কে রইস উদ্দিন মাতুব্বর কবির মেম্বারের, ইসাহাক মাতুব্বরের নেতৃত্বে গত১৯/৬/২৪ বিকাল সাড়ে তিন ঘটিকায় মধ্যযুগী কায়দায় হামলা চালিয়ে কান ফাটিয়ে দিয়েছে রেজওয়ান হোসেনকে। তিনিএখন পিজি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক এন্ড কনজুমার প্রটেকশন লিগ্যাল রাইট ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখা উদ্যোগে মাস ব্যাপী বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে নিজ উপজেলায় সালথায় মোটরসাইকেল জোগে যাওয়ার পথে মাজার দিয়ে বাজার সব লগ্ন এলাকায় ,রুইচ মাতুবর কবির মেম্বার,ইসাহাক মাতুব্বরের নেতৃত্বে আরো অজ্ঞাত লোকজন মধ্যযুগীয় কায়দা হামলা চালিয়ে হেলমেট দিয়ে পিটিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে পকেটে থাকা ১০০০০ ছিনিয়ে নিয়ে যায়।
রেজওয়ান হোসেন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং শিক্ষিত বেকারদের বিভিন্ন কোম্পানিতে চাকুরী সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসাওস্কুল কলেজে বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবদান রয়েছে। তিনি আওয়ামীলীগ পরিবারের সদস্য। হামলা কারিরা সেবা ধর্মীয় কাজে বাধা দানে মড়িয়া উঠে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। এব্যাপারে সালথা থানা রেজওয়ানের সঙ্গে থাকা চাচাতো ভাই রাবু লিখিত অভিযোগ দাখিল করেছে, ঘটনায় স্থলে সার্কেল এসপি, ওসি ফাইজুর রহমান, পুলিশ ফোর্স নিয়ে তদন্ত করেছে,। অপরাধী এখনো গ্রেফতার হয়নি এ ব্যাপারে ওসি ফাইজুর রহমানকে ফোন দিলে ফোন ধরেনি, তবে তদন্ত অফিসার আব্দুল বাসেত জানিয়েছে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এন্ড ইউনাইটেড কনজুমার প্রটেকশন লিগ্যাল রাইট ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডক্টর আলী আকবরহোসেন জানিয়েছে আমরা কোথায় বাস করছি একজন মানবাধিকার কর্মী নিরাপদ নয় সেখানে সাধারন পাবলিকের অবস্থা কি সেটা সাংবাদিকরাই ভালো জানে।এতে মানবাধিকার ব্যাপক লঙ্ঘন হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠায় চরম ঝুঁকিতে রয়েছে। সন্ত্রাসী হামলায় বাহিনীকেএলাকাবাসী সুশীল সমাজ অপরাধী কে আইনের আওতায় নিয়ে কঠিন বিচার ব্যবস্থা দাবি জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ