তালা উপজেলা প্রতিনিধিঃ

প্রেমের জেরে চাচীকে নিয়ে ঘর বাঁধার আশায় পালিয়ে অবশেষে পুলিশের খাঁচায় বন্ধি হলেন ভাতিজা মতিউর সরদার(৩৩)। বুধবার দুপুরে তাকে সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারশা গ্রাম থেকে তাদের আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ।আটক হওয়া ভাতিজা মতিউর রহমান একই এলাকার মৃত নূর ইসলাম সরদারের ছেলে। ১৫ দিন আগে তার চাচিকে নিয়ে উধাও হয় সে বলে জানা যায় ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বেশ কিছুদিন আগে চাচীকে নিয়ে উধাও হয় ভাতিজা মতিউর। এঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় একটি সাধারন ডায়েরি করেন। পরিবর্তীতে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে জানা যায়, ভিক্টিম সহ আসামী এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় আনা হয়। পরে ভিক্টমের স্বীকারোক্তি অনুযায়ী মতিউরের বিরুদ্ধে থানায় একটি অপহরন মামলা দ্বায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

পোস্টটি শেয়ার করুনঃ