জাতীয় স্থানীয় সরকার দিবসে উন্নয়ন মেলার উদ্বোধন

রুকন উদ্দিন, নেত্রকোণা:
“শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় “জাতীয় স্থানীয় সরকার দিবস” উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “জাতীয় স্থানীয় সরকার দিবস” পালন উপলক্ষে উন্নয়ন মেলার র্যালী পরবর্তী উদ্বোধনী আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।
কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন ভূঞা’র সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো. তাজুল ইসলাম তাজু, মো. শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর ভূঞা, মোস্তাফিজ উর রহমান বিপুল, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।

