সাতক্ষীরা পাটকেলঘাটা হাই স্কুলের ৪০ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রধান শিক্ষক আব্দুল হাই বিশ্ব শিক্ষক দিবসে।

মোঃ আজিজুল ইসলাম :::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি ::
সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ বিদ্যালয় এর স্কুল ফান্ডের ৪০ লক্ষ টাকা আত্মসাৎ কারি আলোচিত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই কে বিশ্ব শিক্ষক দিবসের র্যালিতে দেখা গেছে। এতে খেপেছেন ওই স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ। সূত্রে জানা যায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তালা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কে ডেকে মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে আজ ৫ অক্টোবর শনিবার সকাল ১০ টায় তালা উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে প্রথম সারিতে উপস্থিত ছিলেন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই। জানাযায় এই প্রধান শিক্ষক পাটকেলকাটা আদর্শ বিদ্যালয় সহকারী শিক্ষক ও অফিস সহায়ক পদে দুর্নীতি করে নিয়োগ দিয়ে স্কুল ফান্ডের নামে ৪০ লক্ষ টাকা ঘুষ নিয়ে তা আত্মসাৎ করেছেন। তাছাড়া স্কুলের মাটি ভরাটের টাকাও আত্মসাৎ করেছেন। তার দুর্নীতির বিষয়ে গত ৯ সেপ্টেম্বর স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে তা’আলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন তাকে সকল কর্মকাণ্ড থেকে বিরতি থাকতে বলেন এবং তার দুর্নীতির তদন্ত করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিশ্রুতি প্রদান করেন। বর্তমানে ঐ শিক্ষকের দুর্নীতি তদন্ত প্রধান হিসেবে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ নিযুক্ত আছেন। অভিযোগগুলো তদন্তে নিরক্ষন করবেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। সূত্রে জানা যায় ৫ অক্টোবর শনিবারের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। দুর্নীতি তদন্তধীন প্রধান শিক্ষক কেন র্যালিতে এমন প্রশ্নের জবাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই প্রতিবেদককে জানান আমি সহকারী প্রধান শিক্ষক সাইফুল্লাকে আসতে বলেছিলাম কিন্তু প্রধান শিক্ষক কেন আসলো বুঝতে পারলাম না।
সহকারী প্রধান শিক্ষক সাইফুল্লাহকে প্রশ্ন করিলে
তিনি এই প্রতিবেদককে জানান খুব সম্ভবত হাই মাস্টার কর্তৃক মাধ্যমিক শিক্ষা অফিসার ম্যানেজ হয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রতিবেদকে জানান কোন অভিযোগ থাকলে লিখিত আকারে দাখিল করুন।
শিক্ষক দিবসে দুর্নীতিগ্রস্তের উপস্থিতির কারনে স্হানীয় জনসাধারণের ও অভিভাবকদের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

