মোঃ আজিজুল ইসলাম ::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি::

সাতক্ষীরা জেলায় ২৩ ২৪অর্থ বছরে তেলজাতীয় ফসল উৎপাদনে সেরা ৫জন কৃষকের ক্রেজ বিতরণ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির আয়োজনে সোমবার(১৩ মে) সকালে খামারবাড়ি প্রশিক্ষণ কক্ষে এ ক্রেজ বিতরণী অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরা জেলা উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ জন সেরা কৃষকের ক্রেজ বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বীজ উৎপাদন কেন্দ্রর উপ-পরিচালক মনোয়ার হোসেন বকুল।

এসময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন সহ আরো অনেকে ।

এ সময় তেল জাতীয় ফসলের উৎপাদনের সেরা ৫ জন ক্রেজ গ্রহণ করেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো: রফিকুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন কলারোয়ার আলী হোসেন এবং তৃতীয় সেরা কৃষক হিসেবে পুরস্কার গ্রহণ করেন ৩ জন। তারা হলেন তালা উপজেলার তেতুলিয়ার মো: আতিয়ার মাহমুদ, দেবহাটা উপজেলার কুলিয়ার মোঃ আব্দুস সামাদ ও তালা উপজেলার খেশরার শেফালী বিবি।

পোস্টটি শেয়ার করুনঃ