বোয়ালমারীতে রুপাপাত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ৯ম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন
আপডেটঃ নভেম্বর ২২, ২০২৪ | ৯:৪৩
314 ভিউ

এ কে এম রেজাউল করিম,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্লার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন তার ছেলে রুপাপাত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান মোল্লা (সোনা)। আগামী ১ ডিসেম্বর ২০২৪ ইং, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বাংলা, রোজ রবিবার চেয়ারম্যানের নিজ গ্রাম রূপাপাত ইউনিয়নের কদমি গ্রামে যোহরবাদ দোয়া অনুষ্ঠিত হবে।
আবুল হোসেন মোল্লার ৯ম মৃত্যুবার্ষিকী ১ ডিসেম্বর। দোয়ার অনুষ্ঠানে অত্র এলাকা ও উপজেলার সকলকে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা।
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
