রোটারিয়ান এম নাজমুল হাসান ও ছাত্রদলের যুগ্ম সম্পাদককে সংবর্ধনা দিয়েছে যুবদল ও ছাত্রদল

নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮ নং বলাইশিমুল ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (২১ জুন) বিকেলের দিকে গোপালপুর বাজারে সদ্য কারামুক্ত বলাইশিমুল ইউনিয়নের কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের অত্যন্ত আস্থাভাজন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া উপজেলার গণমানুষের সেবক ও বিশিষ্ট দানবীর রোটারিয়ান এম. নাজমুল হাসান ও কেন্দ্রীয় ছাত্রদলের নব-নির্বাচিত যুগ্ন সাধারন সম্পাদক রাব্বি হাসানকে গণসংবর্ধনা দিয়েছে বলাইশিমুল ইউনিয়ন যুবদল ও ছাত্রদল।
বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর তালুকদার মল্লিকের সভাপতিত্বে ও বলাইশিমুল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মনির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বলাইশিমুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. মুজিবর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. খাইরুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেসুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক বাচ্চু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হুমায়ূন রায়হান সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

