বিশ্বজিৎ সিংহ রায়,,
মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুরে ক্যাডেট কেয়ার শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত রাজবাড়ী মোতালেব ভিলায় এ শাখায় ৩য় শ্রেণী থেকে ৭ম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকালে ক্যাডেট কেয়ার শাখার উদ্বোধন শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফিতা কেটে নতুন শাখার শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক সাংবাদিক মাহামুদুন নবী ডাবলুর পিতা মোঃ মোতালেব হোসেন জমাদ্দার। 
 পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারী কলেজের পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহিনুর ইসলাম সোহেল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সাংবাদিক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মহম্মদপুর প্রতিনিধি এস আর এ হান্নান,মহম্মদপুর বার্তার সম্পাদক সালাহউদদীন আহমেদ মিলটন প্রমূখ।এ সময় শিক্ষক,শিক্ষিকা সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ