মোঃ শাহ্ জালাল নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি,

আজ শুক্রবার (৫ এপ্রিল) বিকাল ৩টায় ফরিদপুরের সালথার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া বাজার সংলগ্ন খেলার মাঠে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রায় ১ হাজার হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সহ- সভাপতি কাজী সুমন, মিজানুর রহমান তালুকদার, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের আহব্বয়ক মেজাবাউদ্দিন মিঠু, যুগ্ন আহব্বয়ক হৃদয় খান সুমন, যুবলীগ নেতা শেখ জাহিদ, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আনিচুর রহমান তানভীরসহ উপজেলার অনান্য ইউনিয়নের মৎস্য জীবিলীগের নেতাকর্মী বৃন্দ।

বিতরণ কালে কাজী আব্দুস সোবহান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশেই ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার ঈদ উপহার বিতরণ।

মানুষতো মানুষের জন্যে, তাই আমি আমার সামর্থ অনুযায়ী আজকে এই এলাকার অসহায় হতদরিদ্র কিছু মানুষ কে ঈদ উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি আরো বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই।

পোস্টটি শেয়ার করুনঃ