ঢাকা 6:45 pm, Tuesday, 27 October 2026

ফরিদপুরে জনতা ব্যাংকের মোড়ের জরাজীর্ণ ট্রাফিক আইল্যান্ড পুনঃর্নির্মাণের দাবি জুয়েলের

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী জনতা ব্যাংকের মোড়ের জরাজীর্ণ ট্রাফিক আইল্যান্ডটি দ্রুত পুনঃর্নির্মাণের দাবি জানিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনতা ব্যাংকের মোড়ের ট্রাফিক আইল্যান্ডটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে এটি বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে শহরের সৌন্দর্যও ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, শহরের গুরুত্বপূর্ণ এ মোড়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে ট্রাফিক আইল্যান্ডটির বেহাল দশা বিরাজ করছে। এটি সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কোনো দপ্তরের দৃশ্যমান উদ্যোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
জুয়েল বলেন, শহরের সৌন্দর্য রক্ষা ও নাগরিকদের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে জনতা ব্যাংকের মোড়ের ট্রাফিক আইল্যান্ডটি দৃষ্টিনন্দন ও আধুনিকভাবে পুনর্নির্মাণের দাবি জানান তিনি।
এদিকে, কর্তৃপক্ষের অনুমতি পেলে শহরের সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে ব্যক্তি উদ্যোগে ট্রাফিক আইল্যান্ডটি পুনর্নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন জুয়েল। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি ও সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে মিথ্যা মামলার বাদীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত

ফরিদপুরে জনতা ব্যাংকের মোড়ের জরাজীর্ণ ট্রাফিক আইল্যান্ড পুনঃর্নির্মাণের দাবি জুয়েলের

আপডেটের সময় : 12:15:32 am, Monday, 21 September 2026