নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর,

ফরিদপুরে করোনার কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের শিক্ষাবোর্ড কর্তৃক ফেরৎকৃত আংশিক টাকা পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
৩০ জুন ২০২৪ রোজ রবিবার সকাল ১০ টা থেকে ফরিদপুর জেলার সদর উপজেলার বঙ্গেশ্বরদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের পরীক্ষার্থীদের মাঝে এ টাকা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান মল্লিকের মাধ্যমে জানা যায়, ৭ নভেম্বর ২০২১ তারিখে সোনালী ব্যাংক, কানাইপুর শাখায় তৎকালীন সভাপতি এবং প্রধান শিক্ষক মিলে একটি যৌথ এ্যাকাউন্ট খোলা হয় এবং ২৯ নভেম্বর ২০২১ তারিখে ব্যাংকে খবর নিয়ে জানতে পারেন টাকা জমা হয় নাই।
তিনি আরও বলেন, ২০২৪ সালের এপ্রিল মাসে অফিস সহকারী মোঃ মতিয়ার রহমান আমাকে বলেন, ২০২১ সালের টাকা আসছে কিনা একটু খবর নেন। তখন আমি এপ্রিলের শেষের দিকে খবর নিয়ে জানতে পারি এ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। কিন্তু ব্যাংক ম্যানেজার বলেন, দীর্ঘদিন লেনদেন না হওয়ার কারণে এ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। পূণরায় টাকা জমা দিয়ে এ্যাকাউন্ট চালু করে টাকা উত্তোলন করতে পারবেন।
প্রধান শিক্ষকসহ নতুন কমিটির কো-অপ্ট সদস্য মোঃ হাবিবুর রহমান, অভিভাবক সদস্য মোঃ রবিউল আলম,কমল সোম ও মহিলা সদস্য হোসনেয়ারা পারভীন বলেন,যেহেতু পুরাতন কমিটির মেয়াদ শেষ সেহেতু বিধি মোতাবেক কমিটির মিটিংয়ের মাধ্যমে অপারেটর পরিবর্তন করে গত ২৭ জুন ২০২৪ তারিখে শিক্ষাবোর্ড কর্তৃক প্রদত্ত ২২৫১৫ টাকা উত্তোলন করে এবং ঐদিনই মাইকিং করে জানিয়ে দেওয়া হয় ৩০ জুন ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে ২০২১ সালের পরীক্ষার্থীদেরকে টাকা ফেরৎ দেওয়া হবে।
সেই মোতাবেক সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত টাকা ২০২১ সালের পরীক্ষার্থীদের মাঝে ফেরৎ দিচ্ছেন।
টাকা ফেরৎ পাওয়া শিক্ষার্থীদের অনুভূতি জানতে চাইলে তারা বলে,টাকা পেয়ে অত্যন্ত খুশি এবং আমাদের উপকার হয়েছে।
উক্ত টাকা ফেরৎ দেওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান কমিটির সভাপতি মোঃ ফিরোজ আহমেদকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছেন।

পোস্টটি শেয়ার করুনঃ