রুকন উদ্দিন,নেত্রকোনা প্রতিনিধি,

কেন্দুয়া প্রেসক্লাব সদস্য সাংবাদিক ও কবি প্রয়াত আয়নাল হকের অকাল মৃত্যুতে তার পরিবারের হাতে কেন্দুয়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়েছে।

সোমবার (১লা জানুয়ারি/২০২৪) বিকালে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে চেক প্রদান অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাব কল্যাণ ট্রাস্টের সভাপতি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক রুকন উদ্দিনের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞা, রাখাল বিশ্বাস, কেন্দুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আজেদা কানিজ, প্রয়াত আয়নাল হকের ছোট ভাই নূরুল হক।
আলোচনা শেষে মরহুম আয়নাল হকের স্ত্রী হোসনা আক্তারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি সুনীল পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান, পাঠাগার সম্পাদক লুৎফর রহমান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, সিনিয়র সদস্য এস. কে কামাল, বাংলাদেশ সমাচার প্রতিনিধি কোহিনূর আলম এবং সুধীজন।

পোস্টটি শেয়ার করুনঃ