কুরআন খতম দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের জন্মবার্ষিকী পালিত

রুকন উদ্দিন, নেত্রকোনা প্রতিনিধি,
পবিত্র কুরআন খতম, মিলাদ মাহফিল ও আল্লাহর দরবারে দোয়ার মধ্যে দিয়ে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ডাইনামিক গ্রুপ অফ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি), জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, কেন্দুয়া-আটপাড়া উপজেলার গণমানুষের নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর- রোটারিয়ান এম নাজমুল হাসানের ৫০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) নূরীয়া তাহ্ফিজুল কোরআন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় রোটারিয়ান এম নাজমুল হাসান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে অত্র মাদ্রাসার হাফেজ শিক্ষকগণ ও শতাধিক কুরআনের পাখি (শিক্ষার্থী) কুরআন খতম, মিলাদ মাহফিল এবং দোয়ায় অংশগ্রহণ করেন।
এসময় রোটারিয়ান এম নাজমুল হাসানের শারিরীক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর কর্ম ও রাজনৈতিক জীবনের উন্নতি কামনা ও পরিবারবর্গের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা সহ সকল মুসলিম জাতির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য কেন্দুয়া আটপাড়ার এই গুণীব্যক্তি রোটারিয়ান এম নাজমুল হাসান ১৯৭৩ সালের ২৬ শে ডিসেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

