পাভেল হোসাইন কাব্য, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি,

আজ ২৪/০৪/২০২৪ ইং তীব্র তাপদাহ থেকে রক্ষা ও SDG বাস্তবায়ন এর লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের বিপ্লবী “সাধারণ সম্পাদক” জনাব হুমায়ূন কবির এর নির্দেশে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগ পৌর শহরের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করে। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা ছাত্রলীগের সংগ্রামী “সহ সভাপতি” ও সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের বিপ্লবী “সাধারণ সম্পাদক” জনাব শরীফুল করিম শরীফ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ ছাত্রলীগের “সভাপতি” আশরাফুল আলম হামিম, দ্বাদশ শ্রেণী বিএমটি বিভাগ ছাত্রলীগের “সাধারণ সম্পাদক” অমিত খান, একাদশ শ্রেণী সাধারণ বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন তামজিদ, একাদশ শ্রেণী বিএমটি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান আকন্দ, কলেজ ছাত্রলীগ নেতা নাজিরুজ জামান তারেক, সোহান, রানা, সৈকত,ইবন সহ নেতৃবৃন্দ। এসময় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শরীফুল করিম (শরীফ) জানান বৈশ্বিক উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে, এই অবস্থায় প্রচুর পরিমাণে বৃক্ষ রোপন অতীব জরুরি । জাতির সকল ক্লান্তি লগ্নেই বাংলাদেশ ছাত্রলীগ মানুষের পাশে থেকেছে, তাই বাংলাদেশ ছাত্রলীগের এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে বছর ব্যাপী বৃক্ষ রোপন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ