বিনা প্রতিদ্বন্দ্বিতায় পানগাঁও পনকেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন- কনক

রুকন উদ্দিন, নেত্রকোণা:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউপি’র পানগাঁও পনকেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হিরন আলী কনক।
নবনির্বাচিত সভাপতি মো. হিরন আলী কনক উপজেলার মাসকা ইউপি’র পানগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. সনজুর রহমানের ছেলে ও পাশ্ববর্তী পনকেন্দুয়া (কান্দাপাড়া) কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)।
বিষয়টি নিশ্চিত করে অত্র স্কুলের প্রধান শিক্ষক তুহিন আক্তার মুঠোফোণে জানান- নবনির্বাচিত সভাপতি মো. হিরন আলী কনক দীর্ঘদিন ধরে স্বাস্যসেবা খাতের সরকারি চাকরিতে কর্মরত। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে সাধারণ মানুষের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে এলাকায় প্রশংসিত। তাই অত্র স্কুলের শিক্ষকগণ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সকল সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সকলের সম্মতিক্রমে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মো. হিরন আলী কনক বলেন- আমার বাবা বীর মুক্তিযোদ্ধা সনজুর রহমান নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ ৯মাস যুদ্ধের ফলস্বরূপ পেয়েছিলেন একটি লাল সবুজের পতাকা ও একটি স্বাধীন রাষ্ট্র। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমারও দেশের প্রতি একটা দায়িত্ব আছে। তার জন্যই পেশা হিসেবে বেছে নিয়েছিলাম স্বাস্থ্যসেবাকে, যদিও আমার ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। তাই শিক্ষক হতে না পারলেও শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়েছি। অত্র স্কুলের শিক্ষকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সদস্যগণ সকলে মিলেমিশে ও সবার সম্মতিক্রমে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবাইকে সঙ্গে নিয়ে এবং সকলের সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার।
সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে নির্বাচন কমিটির সভাপতি মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য এবং সাবেক ইউপি সদস্য মো. সবুজ মিয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক তুহিন আক্তার, সহকারী শিক্ষক রুবী আক্তার, প্রীতি আক্তার, শিক্ষক প্রতিনিধি জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক, ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্য মো. এনামুল হক, দাতা সদস্য মজিবুর রহমান, অভিভাবক সদস্য ও ৯নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. হাদিস মিয়া, বিদ্যুৎসাহী সদস্য জান্নাতুল আক্তার লিজা, অভিভাবক সদস্য হীরা মনি ও স্বর্ণা আক্তার প্রমুখ।

