নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর,

ফরিদপুরের ঐতিহ্যবাহী বঙ্গেশ্বরদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মান্নান মল্লিকের শেষ কর্ম দিবসে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীসহ বিদ্যালয়ে আগত অভিভাবক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার ৯ জুলাই ২০২৪ তারিখে ছিল প্রধান শিক্ষক মোঃ মান্নান মল্লিকের শেষ কর্ম দিবস।
এ উপলক্ষে বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সহ শিক্ষক কর্মচারী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সহকারী শিক্ষক বাবু শান্ত কুমার শীলকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিধি মোতাবেক সমস্ত হিসাব নিকাশ সহ সবকিছু বুঝাইয়া দেওয়া হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শান্ত কুমার শীলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সুস্থ শরীরে এবং স্ব জ্ঞানে সবকিছু বুঝিয়া পাইয়া দায়িত্বভার গ্রহন করিলাম।
এসময় বক্তব্য রাখেন, বিদায়ী প্রধান শিক্ষক মোঃ মান্নান মল্লিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্ত কুমার শীল, সিনিয়র সহকারী শিক্ষক নিখিল কুমার মন্ডল, মাওঃ মোঃ আয়ুব হোসেন,মোঃ আনিসুজ্জামান, মোঃ হাচান মিয়া,শিক্ষিকা সাধনা বিশ্বাস সহ কো-অপ্ট সদস্য মোঃ হাবিবুর রহমান।
প্রত্যেকেই তাদের বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষকের ভূয়সী প্রশংসা করেন এবং বক্তব্যকালে কান্নায় ভেঙ্গে পড়েন।
উল্লেখ থাকে যে,কমিটির মাধ্যমে জানা যায়, প্রধান শিক্ষকের এটা কোনো আনুষ্ঠানিক বিদায় না। শ্রীগ্রই জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ