আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বক্তব্য রাখেন রোটারিয়ান এম নাজমুল হাসান

নেত্রকোনা প্রতিনিধি,
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে গুম-খুন এবং সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বাংলাদেশ ইয়ূথ ফোরাম, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ও বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মমসূচীতে অংশগ্রহন করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এবং কেন্দুয়া আটপাড়া উপজেলার গরীব দুঃখী মেহনতী মানুষের আস্থা রোটারিয়ান এম নাজমুল হাসান।
মানববন্ধনে রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, আমাদের দলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে সারা দেশে পুলিশ বাহিনী দ্বিতীয় হয়রানি করাচ্ছে সরকার। তার একটাই কারণ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা করে ক্ষমতায় ঠিকে থাকা।
মানববন্দনে সকল ভয়ভীতি উপেক্ষা করে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।

