সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে কয়েকটি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ
আপডেটঃ জুন ১৬, ২০২৪ | ৭:১৬
285 ভিউ

মোঃ আজিজুল ইসলাম ::
সাতক্ষীরা জেলা প্রতিনিধি::
সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে কয়েকটি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় সদর উপজেলার ভাড়–খালি গ্রামের পাঞ্জেগানা মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। মাওলানা মাহবুবুর রহমান ঈদের জামায়াতে ইমামতি করেন। এছাড়া সাতক্ষীরা সদরের বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের আরেকটি জামায়াত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ করা প্রসঙ্গে মাওলানা মাহবুবুর রহমান বলেন, সৌদি আরবের সাথে মিল রেখে সারা পৃথিবীতে ১দিনে ঈদ করার বিষয়ে ওআইসি’র সিদ্ধান্ত রয়েছে। ওআইসির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান ইমাম মাহবুবুর রহমান।
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ

বিজ্ঞাপন
