ঢাকা 5:06 pm, Monday, 26 October 2026

বোয়ালমারী জর্জ একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

বোয়ালমারী প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি, সাবেক সংসদ সদস্য ফরিদপুর-১ ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাছিরুল ইসলামের উদ্যোগে এ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী এবং বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব খন্দকার নাছিরুল ইসলাম। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সদস্য আলহাজ্ব জাকির হোসেন চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ আজিজ মোল্যা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব খন্দকার নাছিরুল ইসলাম বোয়ালমারী জর্জ একাডেমির শিক্ষার পরিবেশ ও দীর্ঘদিনের ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি বিদ্যালয়টির দ্রুত সরকারি করণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সরকারি করণের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের বিভিন্ন পরামর্শ
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশ নিয়ে অভিভাবকরা তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে শিক্ষকদের মধ্যে কোনো ধরনের গ্রুপিং বা বিভাজন না রেখে সবাইকে শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অভিভাবকরা আরও বলেন, কোনো শিক্ষার্থী কোনো নির্দিষ্ট শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লেও পরীক্ষার মূল্যায়নে তার প্রতি কোনো ধরনের বৈষম্য করা উচিত নয়। শিক্ষার্থীর মেধা ও উত্তরপত্রের ভিত্তিতেই পরীক্ষার নম্বর প্রদানের বিষয়টি নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
এ সময় অভিভাবকরা শ্রেণিকক্ষে শিক্ষাদানের সময় ও মান বাড়ানোরও দাবি জানান। তাদের বক্তব্য, প্রাইভেট পড়ার সময় শিক্ষার্থীদের যে শিক্ষা ও নির্দেশনা দেওয়া হয়, তার প্রয়োজনীয় অংশ যেন বিদ্যালয়ের নিয়মিত শ্রেণিকক্ষেই যথাযথভাবে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক শিক্ষা আরও কার্যকর হবে এবং অতিরিক্ত প্রাইভেটনির্ভরতা কমবে বলে তারা মত দেন।
অভিভাবকরা বিদ্যালয়ের নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। আলহাজ্ব খন্দকার নাছিরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ আপ্যায়নে অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই দুপুরের খাবারে অংশ নেন।
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবকদের মতামত ও বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে মিথ্যা মামলার বাদীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত

বোয়ালমারী জর্জ একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

আপডেটের সময় : 07:38:38 pm, Saturday, 26 September 2026