বেলাবোতে দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর বেলাবোতে আসন্ন শারদী দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলাবো থানার আয়োজনে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর দুপুরে বেলাবো থানায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলাবো থানার (ভারপ্রাপ্ত )কর্মকর্তা মীর মাহবুব রহমানের সভাপতিত্বে ও এস আই আতিকুর রহমানের পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার আফসান আল আলম। আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ সাধারণ সম্পাদক সূত্রধর সহ উপজেলার বীরেন্দ্র পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিন্তে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষায় বেলাবো থানা পলিশ সবসময় সতর্ক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ এলাকায় সর্বোচ্চ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ বলেন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবে। শান্তির পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। এ বছর বেলাবোতে মোট ২২ টি পূজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুব রহমান বলেন অন্যান্য বছরের মত পূজা মন্ডপ গুলোতে পুলিশ,সেনাবাহিনী,আনসার সদস্যের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া ছাড়াও পূজা মন্ডবে পুলিশ নিয়মিত টহল থাকবে।

