রুকন উদ্দিন: কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১সেপ্টন্বর) কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু ভূঁয়া’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহীর কমিটির সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসেন খান, মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম ভূঁইয়া স্বপন, বিএনপি নেতা হাবিবুর রহমান মুসলিম, বিএনপি নেতা ও কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সেকুল ইসলাম খানসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

এছাড়াও জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নেতৃত্বে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুনঃ