মাগুরা জেলা প্রতিনিধিঃ
এক মাসের সংযম ও রোজা শেষে চাঁদ দর্শনের পর
পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ মাগুরায় বিভিন্ন ঈদগাহে ও মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
রমজানের ওই রোজার শেষে
এলো খুশির ঈদ। ঈদের দিন সাত সকালে নতুন পোশাকে গিয়ে নামাজ আদায়,আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মুসলিমরা।
এ উপলক্ষে মাগুরা সদর,শালিখা,শ্রীপুর ও মহম্মদপুর সহ বিভিন্ন উপজেলায়
ঈদ উৎসবের আমেজে মাতুয়ারা হয়ে ওঠেছে।
ঈদের দিন সকালে মহম্মদপুর উপজেলার ইন্দ্রপুর ঈদগাহ মাঠে সকাল ৮ টা ৩০ মিনিটে প্রথম ঈদের নামাজ এবং
৯টা ৩০ মিনিটে দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয়।
ওই দিন সকলের উপস্থিতিতে ৬ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ