নিজস্ব প্রতিবেদক ফরিদপুর,

“মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্থরের সাংবাদিক জাগো” এই শ্লোগান কে সামনে রেখে ২৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুর জেলা শাখার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনে বিকেল ৫ টায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস ক্লাবের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং সদরপুর শাখার সভাপতি সাংবাদিক শিমুল তালুকদারের সভাপতিত্বে সমন্বয় সভায়
উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মিঞা মোঃ নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন মিয়া, সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম,সহ-সাধারণ সম্পাদক আলী আকবর সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, সহ- সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সদরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোবাহান সৈকত,প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক রুবেল চাকলাদার সহ অন্যান্নদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সুপ্রসাদ দাস, আঃ সালাম মোল্যা, মনির হোসেন সহ “বাংলাদেশ প্রেসক্লাবের” জেলা এবং উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ।

সমন্বয় সভায় উপস্তিত সবার সম্মতিক্রমে ৪ টি প্রস্তাব গৃহীত হয়। ১.সেপ্টেম্বর মাসের মধ্যে জেলা শাখার অফিস উদ্ভোদন, ২.চলতি মাসের ৩০ তারিখে সদরপুর উপজেলা শাখার সম্মেলন,পর্যায়ক্রমে সকল উপজেলা শাখার সম্মেলন, ৩.মাসিক সমন্বয় সভায় পর পর তিনটি সভায় উপস্তিত থাকলে সদস্য পদ স্থগিত এবং ৪.চরভদ্রাসন উপজেলা শাখার সকল কার্যক্রম আগামী ১৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছারাও আগামীতে প্রেসক্লাবের কার্যক্রম গতিশীল করার লক্ষে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদীহাসান,সহসাধারণ সম্পাদক রেজাউল করিম, সোবাহান সৈকত প্রমুখ।

পোস্টটি শেয়ার করুনঃ