রুকন উদ্দিন, নেত্রকোণা:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌর সদরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দুয়া আটপাড়ার সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঞা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, শহীদুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ভূঞা, মোস্তাফিজ উর রহমান বিপুল ও আনোয়ারুল হক কনক।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর পরেই এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় এতে দেশের বিখ্যাত শিল্পীগণ মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।

পোস্টটি শেয়ার করুনঃ