রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে তোফাজ্জল হোসেন।

জানা যায়, বৈষম্যেরবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ৪ আগস্ট ভালুকার জৈনা বাজার এলাকা থেকে ছাত্র আন্দোলনে যোগদেন তোফাজ্জল হোসেন। পরবর্তীতে বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে দূর্রত্তরা তাকে মিছিল থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে দেয়, পরে শ্রীপুর উপজেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষনা করেন। 

সেখান থেকে ৫ আগস্ট তার মরদেহ আনা হয় গ্রামের বাড়ি কেন্দুয়ার পিজাহাতি গ্রামে এবং নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

রোববার (২৫ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত করেছেন জেলা বিএনপি নেতা, কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল। 

এসময় কেন্দুয়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুনঃ