ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাতব্রীজ এলাকা থেকে ইয়াবাসহ সজিব (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সজীবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের আলম মন্ডলের ছেলে।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হরিণাকুন্ডু সাতব্রীজ নামক এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ১২পিচ ইয়াবাসহ সজিব নামের যুবককে আটক করা হয়। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি মাদক মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার