রুকন উদ্দিন, নেত্রকোণা:
নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকিটির সাবেক সহ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করে। এখানে যার যার ধর্ম সেই স্বাধীনভাবে পালন করেন। বর্তমান আওয়ামী লীগ সরকার একটানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই কেবল দেশে সম্প্রীতির বন্ধন অটুট থাকে। শেখ হাসিনার সরকার সব ধর্মের কল্যাণে সমানভাবে কাজ করে যাচ্ছেন।
গত শনি ও রবিবার (২১,২২ অক্টোবর) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেন্দুয়া-আটপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যেয় তিনি এসব কথা বলেন।
সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।দেশের এমন কোন এলাকা নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে এসময় অ্যাডভোকেট আব্দুল মতিনের সফরসঙ্গী ছিলেন- কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন কবির চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভূঞা (জামান), নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক সহ কেন্দুয়া ও আটপাড়া উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার