
মাগুরা জেলা প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়ীখালী গ্রামে লোকনাথ সেবা সংঘ এর বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দক্ষিণ-মাগুরা ইউনিটের উদ্যোগে সনাতন ধর্মের বৈদিক পাঠশালা,বিভিন্ন স্কুলের ৫৭জন শিক্ষার্থী এবং শিক্ষক বার্ষিক অনুষ্ঠানে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
শুক্রবার সকালে মহম্মদপুর উপজেলার রাড়ীখালী চৌধুরী বাড়িতে অবস্থিত লোকনাথ মন্দির থেকে উদয় চৌধুরীর নেতৃত্বে একটি র্যালিটি বের হয়।র্যালিটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ সেবা সংঘে এসে শেষ হয়।পরে এখানে গীতা পাঠ,ধর্মীয় গান, কবিতা,আলোচনা সভা ও বিকালে পুরস্কার বিতরণ
করা হয়।লোকনাথ সেবা সংঘ দক্ষিণ মাগুরা ইউনিটের সভাপতি অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অরুপ কুমার বিশ্বাস,পরমেশ চন্দ্র দাস,উদয় চৌধুরী প্রমূখ।
এ সময় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইলাল সরকার,স্বপন রায়,নিহার রঞ্জন কুরিসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার