মাগুরা জেলা প্রতিনিধি।।
মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ নভেম্বর (রবিবার) মহম্মদপুর শহীদ আহাদ সুমন মিনি স্টেডিয়াম মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, জেলা বিএনপি সদস্য ও মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মোঃ মতিউর রহমান,জেলা বিএনপি সদস্য ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো মৈমুর আলী মৃধা,বিএনপি নেতা ড.রইচ উদ্দীন,সাবেক যুবদল নেতা ও প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আরিফুজ্জামান মিল্টন,উপজেলা যুবদলের আহ্বায়ক মো.তরিকুল ইসলাম তারামিয়া এবং জেলা নারী ফোরামের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী নেত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া একই দিনে মাগুরা-২ নির্বাচনী এলাকার আড়পাড়া স্কুল মাঠে এবং সন্ধ্যায় বেরইল-পলিতা আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক নারী সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার