মাগুরা জেলা প্রতিনিধি।।
মাগুরায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।সোমবার তিনি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত জেলা প্রশাসক বলেন,“মাগুরার সার্বিক অগ্রগতি,উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি,জনসেবার মান নিশ্চিত করা এবং প্রশাসনে স্বচ্ছতা বজায় রাখা-এগুলোই হবে আমার মূল অগ্রাধিকার।”
তিনি আরও বলেন,মাগুরাকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
নতুন প্রশাসক যোগদান করায় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার