এ কে এম রেজাউল করিম,
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী বাজারে সরকারি খালের জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ করছে আউটযুগ গ্রামের মনোরঞ্জন ( মন্টু) অধিকারীর ছেলে দীনেশ অধিকারী।
স্থানীয় একাধিক লোক বলেন, এই খালটি জয়পাশার কুমার নদের সাথে সংযোগ হয়েছে। বর্ষা মৌসুমে এই খাল দিয়ে আউরযুগ, তামারহাজী, বিলতামারহাজী, শেখরসহ ১০/১২ টি গ্রামে পানি প্রবেশ করে। এখানে যদি খাল দখল করে পাকা স্থাপনা তৈরি করা হয় তাহলে মানুষ পাট পচাতে পারবে না এবং এই খাল দিয়ে অনেক ছোট বড় ডিঙ্গি নৌকা সহ বাইচের নৌকা প্রবেশ করে। সরকারি খালের জায়গা দখল করে ঘর নির্মাণের ব্যাপারে দিনেশ অধিকারী বলেন, আমি সরকারি কোথাও থেকে কোন অনুমতি আনি নাই। আমার মত আমি করছি, সরকারি খাল তাতে কি হয়েছে। অনেকেইতো করছে।
এলাকার নামধারী এক নেতা ফোনে বলেন, বাজারে লোকজন উপস্থিত হওয়ার জন্য ঘর নির্মাণ করছেন এতে আপনারা বাধাঁ দিয়েন না।
উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম রব্বানী সোহেল বলেন, আমি সরকারি খাল দখল করে ঘর নির্মাণের বিষয়টি জেনেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার