নিজস্ব সংবাদদাতা,ফরিদপুরঃ
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রাম এলাকায় রাস্তার ইট অপসারণকে কেন্দ্র করে ওঠা অভিযোগ নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা।
অভিযুক্ত হিসেবে ভেকু মালিক মো. আফতাব হোসেন ও মো. হারুনের নাম এলেও স্থানীয় বাসিন্দারা বলছেন, বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখর ইউনিয়নের খালপাড় দিয়ে পূর্বে কোনো চলাচলযোগ্য রাস্তা ছিল না। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ভেকু ব্যবসায়ী মো. আফতাব হোসেন ও মো. হারুন প্রায় ২ দশমিক ৫০ কিলোমিটার কাঁচা রাস্তা নির্মাণ করে দেন, যা মাঠের ভেতর দিয়ে বামনগাতী পর্যন্ত সংযোগ স্থাপন করে। এতে কৃষক ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা সৃষ্টি হয়। তবে শর্ত থাকে তারা রাস্তা করে দিয়ে যে মাটি থাকে তা বাইরে বিক্রি করে দিবে।
এলাকাবাসী জানান, গত বছর সরকার প্রায় ১৫০ মিটার অংশে ইটের সলিং করে দেয়। তবে পাট মৌসুমে ভারী পাটবোঝাই যানবাহন চলাচলের কারণে ওই অংশের ইটের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। পরে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হলে ইটগুলো সাময়িকভাবে তুলে মাটি সমান করা হয়।
স্থানীয়দের দাবি, মাটি ভরাট ও সমতলকরণের পর পুনরায় সেখানে ইটের সলিং করে দেওয়া হবে।
বিক্ষোভে অংশ নেয়া জাহান বেগম, রেবেকা পারভীন, স্বপ্না বেগম, আমীন, সাইফুদ্দিন, ইব্রাহিম, মোতালেব, মালেক ও হাবিবুর তারা বলেন, “ভেকু মালিকরা আমাদের উপকার করেছেন, কোনো ক্ষতি করেননি। তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।”
অভিযুক্ত মো. আফতাব হোসেন বলেন, “আমি নিজে থেকে মাটি কাটতে যাইনি। খালপাড়ের লোকজন রাস্তা সংস্কারের অনুরোধ করেন। ইটগুলো স্থানীয়রাই তুলেছেন।
পরে মাটি ভরাট করে রাস্তা মেরামত করে আবার ইটের সলিং করে দেওয়ার কথা ছিল। এ সময় একজন আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানালে তিনি আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন, কিন্তু আমার বক্তব্য নেওয়া হয়নি।”
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার