
রুকন উদ্দিন, নেত্রকোণা:
"শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ", "সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া পৌর সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়ে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রতিটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান বাঙ্গালী এবং অন্যান্য শিক্ষকগণ।
এছাড়াও অত্র স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক দিবসে অংশগ্রহণ করে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
শিক্ষক দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় কেন্দুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার