মোহাম্মদ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরে মিথ্যা যৌ* ন হয়রানি ও শ্লী*ল*তা*হা*নি*র মামলা দায়েরের দায়ে শাহিনুর বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ দিনের বি*না*শ্র*ম কা*রা*দ*ণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বি*না*শ্র*ম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাঁকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
দ*ণ্ড*প্রা*প্ত শাহিনুর বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ শাহিনুর বেগম একই এলাকার সাগর মোল্লা ও ইকরামুল মোল্লার বিরুদ্ধে যৌ*ন হয়রানি ও শ্লী*ল*তা*হা*নি*র অভিযোগে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।
পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলাটি মিথ্যা ও বানোয়াট ঘটনার ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছান। পরে বাদীকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আইন অনুযায়ী এ সাজা দিয়েছেন। তিনি বলেন, এ রায় মিথ্যা মামলা দায়েরের পরিণতি সম্পর্কে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার