নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অজ্ঞাত ডাকাতদের আঘাতে মাছ ব্যবসায়ী নি'হ'ত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪:৪০ মিনিটের সময় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় মাছ কিনতে যাওয়ার সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকার কে অ'জ্ঞাতনামা ৩/৪ জন ডাকাত এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গে'ছে বলে জানা যায়।
নিহত উৎপল সরকার ব্যাটারী চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাওয়ার পথে পথিমধ্যে অ'জ্ঞাত ৩/৪ জন ডা'কাত দেশীয় অ'স্ত্রের ভ:য় দেখিয়ে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর সাথে বেঁ'ধে রেখে উৎপল সরকারের সাথে থাকা টাকা পয়সা ছি'নিয়ে নিয়ে তাকে হ'ত্যা করে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃ'ত'দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে।
এ বিষয়ে সালথা থানা পুলিশের পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার