পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি,
অদ্য ১৪/৫/২৪ মঙ্গলবার বিকাল ৪:০০ ঘটিকায় ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগাট ফুটবল মাঠে বাগাট রয়েল স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বোয়ালমারী ফরিদপুর একাদশ বনাম যশোর ঝুমুর ফুটবল একাদশ খেলাটি শুভ উদ্বোধন করেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, এ সময় আরো উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব বিজন কুমার দাস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জনাব আকবর আলী শেখ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দসহ সহকারী শিক্ষক করিম শেখ উপস্থিত ছিলেন।
খেলাটি ট্রাই বেকারের মাধ্যমে এক গোলে যশোর ঝুমুর একাদশ বিজয়ী হয়েছে,ফরিদপুর বোয়ালমারী একাদশ পরাজিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার