মোঃ আনোয়ার হোসেন, (ফরিদপুর)নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার ৭ অক্টোবর ফরিদপুর পুলিশ লাইনস, শহীদ ছালাম সভা কক্ষে - “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য ৪র্থ পর্যায়ের ১ম ব্যাচের ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
৪র্থ পর্যায়ের ১ম ব্যাচের ০৩ দিন মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ গ্রহন করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার