শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি।
বৈষম্য বিরোধী নরসিংদী জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলাবোরের কৃতি সন্তান সোহেল সূফী।তার গ্রামের বাড়ি উপজেলার আমলাবো ইউনিয়নের দঃ বটেশ্বর গ্রামে।পিতার নাম সরোয়ারদী, তিনি নরসিংদী সরকারী কলেজ হতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
সোহেল সূফী ১৮ জুলাই নরসিংদী জেলখানা মোড়ে এক দফা দাবীতে তীব্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা চালিয়ে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে বি ক্যাটাগরিতে আহত হিসেবে তাকে চিহ্নিত করা হয়। তার গেজেট নং ১২৫, এম আই এস নং ১৮৮৯। সংগঠনের কেন্দ্রিয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলামের স্বাক্ষরিত, মাসুদ বিন ফরিদ আদনানকে আহবায়ক ও শাহরিয়ার খান আকিককে সদস্য সচিব করে ৬ মাসের জন্য ৮৩ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার