মোঃ শাহ্ জালাল,নগরকান্দা(ফরিদপুর)প্রতিনিধি,
বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন করতে আগামী ১০ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গায়-দেশরত্ন সফল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রেল সেতু উদ্বোধনের জনসভা ফসল করতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ৯ অক্টোবর,উপজেলার শশা গ্রামের শারমিন ভিলায় অনুষ্ঠান টি শুরু হয়। উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের আহবায়ক দেলোয়ার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সহ-সভাপতি কাজী সুমন, যুবলীগ নেতা শেখ জাহিদ, জেলা আওয়ামী মৎস্য জীবী লীগের কার্যকারী সদস্য মারুক মন্ডল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার