
নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শামা ওবায়েদ সমর্থিত বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৮ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে নগরকান্দা সদর বাজারে ঝাড়ু মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
মিছিলটি নগরকান্দা সদর বাজার থেকে বিএনপির নেতাকর্মী ঝাড়ু হাতে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতা-কর্মীরা। এসময় শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারে প্রকাশ্যে ইলিয়াসকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানায় বিএনপি নেতা-কর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, রবিউল ইসলাম বাবু, রাজু, ছাত্রদল নেতা সুজন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার