প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত ফরিদপুর ১ আসনের প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় বোয়ালমারী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় ঐক্য ফ্রন্টের মনোনীত ফরিদপুর -১ আসনের সাইকেল মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়ে দল বদল করেছি, কিন্তু আমার দ্বারা কারো ক্ষতি হয় নি।আমি যতবার সংসদ সদস্য হয়েছি এলাকার উন্নয়নে কাজ করেছি, অনেকের চাকরি দিয়েছি বিনিময়ে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি,কারো নামে কোনো মিথ্যা মামলা দেয়নি।
তিনি আরও বলেন, এ বছর আমার মার্কা সাইকেল। মার্কা বড় বিষয় না,আমাকে যারা ভালোবাসে, ব্যক্তি শাহ মোহাম্মদ আবু জাফর কে যারা ভালোবাসে তারা আমাকে ভোট দিবে।
মতবিনিময় কালে বোয়ালমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের বোয়ালমারী উপজেলা প্রতিনিধি মোহাব্বত জান চৌধুরী, বোয়ালমারী প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস এর বোয়ালমারী উপজেলা প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন সহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনোয়ার হোসেন, প্রধান কার্যালয়ঃ জর্জকোর্ট পৌর মার্কেট, তৃতীয় তলা, রুম নং ১৯, কোর্ট কমপাউন্ড,ফরিদপুর সদর,ফরিদপুর।
বার্তা কক্ষ ও আঞ্চলিক কার্যালয়ঃ ভাটদী - বঙ্গেশ্বরদী বাজার, ফরিদপুর সদর, ফরিদপুর। মোবাইল নম্বরঃ ০১৮১০৩৪৩০৯১ ই-মেইলঃ mdanwerbd535@gmail.com
ইপেপার